বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত
শহর প্রতিনিধি: বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বগুড়া মহানগরের ৫ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়েছে ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুটবল দল।
আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় দলের হয়ে একমাত্র গোলটি করেন ৮ নং ওয়ার্ড দলের খেলোয়াড় সুজন জয় সূচক গোল করেন।
খেলায় ধারাবর্ণনা করেন আল আমিন। খেলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আসিফ মাহমুদ বিজয়ী ৮ নম্বর ওয়ার্ডের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন৷ আগামীকাল শনিবার থেকে টূর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178347