জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে বগুড়ায় ১১দলীয় ঐক্য’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে বগুড়ায় ১১দলীয় ঐক্য’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপুর্তি উপলক্ষে আজ শুক্রবার (৩১ জুলাই) বাদ জুময়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে ১১দলীয় ঐক্য বগুড়া মহানগরী শাখা।  দোয়া মহফিলে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ্যদের সুস্থ তা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, বগুড়া জেলা এনসিপির যুগ্ম আহবায়ক এনামুল হক বাবু বিশ্বাস, যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাকি, যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল প্রধান আব্দুস সবুর সুমন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপু, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, রাকিবুল ইসলাম, জামায়াত নেতা আব্দুস সালাম তুহিন প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178335