পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে হাসান(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেড়ামারা গ্রামের আসাদুলের ছেলে। আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে হাসান বাড়ির পাশে খেলছিল।
একপর্যায়ে সে সবার অগোচরে পাশের জলাশয়ে পড়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে জলাশয় থেকে শিশু হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার ঘটনাস্থলে যান। তিনি শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং আসাদুলসহ তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178334