জয়পুরহাটের আক্কেলপুরে শহিদ জুলাই যোদ্ধার বাড়িতে খাদ্য প্রতিমন্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে শহিদ জুলাই যোদ্ধার বাড়িতে খাদ্য প্রতিমন্ত্রী

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট -২ আসনের এমপি, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ী গ্রামে আজ শুক্রবার (৩১ জুলাই) জুলাই যোদ্ধা শহীদ মিনহাজ এর বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন ও শহীদ পরিবারের খোঁজ খবর নেন। মিনহাজ (২২) ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন।

কর্মরত থাকাকালীন সে রাস্তায় আসলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আল -মামুন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাবেক পৌরমেয়র আলমগীর চৌধুরী বাদশা, বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির সভাপতি  কামরুজ্জামান কমল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178330