বগুড়ায় বন্ধন এস এ এস এগ্রো ফুডস কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বন্ধন এস এ এস এগ্রো ফুডস কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: মহানগরের গোদারপাড়া এলাকায় বন্ধন এস এ এস এগ্রো ফুডস কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রস্তুতকৃত পণ্যের বিএসটিআই’র অনুমোদন না থাকায় মালিক  শ্যামল বর্মনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১২, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মদ, ও  নিরাপদ খাদ্য অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে গোদারপাড়া এলাকায় বন্ধন এস এ এস এগ্রো ফুডস কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওই কারখানায় প্রস্তুতকৃত পণ্যের বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকায়  ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক শ্যামল বর্মন (৪০)কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178328