বগুড়ার শেরপুরে যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে হামলা, ভাংচুর,হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগের ভবানীপুর ইউনিয়ন সাবেক সভাপতি মোমিনুর রহমান (৫০) ও সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুল হাকিম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নিজ বাড়ী থেকে মৃত আলিমুদ্দিন আকন্দের ছেলে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোমিনুরকে এবং সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য টাকাধুকুরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে হাকিমকে গ্রেফতারকরা হয়।

শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের নিকট প্রেরণ করা হয়েছে।দ

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178305