৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন জোট

৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন জোট

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ সমাবেশের প্রস্তুতি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178265