প্যারেদেসের বিরুদ্ধে ৯ ম্যাচের নিষেধাজ্ঞার সম্ভাবনা

প্যারেদেসের বিরুদ্ধে ৯ ম্যাচের নিষেধাজ্ঞার সম্ভাবনা

স্পোর্টস ডেস্কঃ  বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে ঘটে যাওয়া অপ্রীতিকর সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় বড় ধরনের শাস্তির ঝুঁকিতে পড়ছেন ফিফার ডিসিপ্লিনারি কমিটির তদন্তে লিয়ান্দ্রো প্যারেদেসের বিরুদ্ধে সর্বোচ্চ ৯ ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা তৈরি হয়েছে।

ফিফার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ পরবর্তী উত্তেজনাকর পরিস্থিতিতে প্যারেদেস প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি অন্তত তিনবার আগ্রাসী ও আক্রমণাত্মক আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলের হয়ে মাঠের বাইরে থাকতে হতে পারে এই অভিজ্ঞ মিডফিল্ডারকে।

 

এ ঘটনায় শুধু প্যারেদেসই নন, আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত চলছে। অন্যদিকে, স্পেনের মিডফিল্ডার গাভিকেও অসংলগ্ন আচরণের অভিযোগে তদন্তের আওতায় এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।   

ফাইনালকে ঘিরে আরও কয়েকটি অভিযোগও খতিয়ে দেখছে ফিফা। এর মধ্যে রয়েছে নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, গ্যালারি থেকে বৈষম্যমূলক স্লোগান দেওয়া এবং মাঠে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনা। এসব অভিযোগের প্রেক্ষিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা, ম্যাচ সংক্রান্ত প্রতিবেদন এবং সংগৃহীত প্রমাণ পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সংস্থাটি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178258