যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এ প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়, হামলায় বিমানঘাঁটির হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের দাবি, সম্প্রতি কেশম দ্বীপে একটি আবাসিক বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

 

তেহরানের ভাষ্য অনুযায়ী, কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশ নজরদারি ও সামরিক অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।


তবে এই হামলার বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সেটিও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।


সূত্র: আল-জাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178247