বগুড়ায় সিটি কর্পোরেশনের বকেয়া ভাড়া আদায়ের অভিযান

বগুড়ায় সিটি কর্পোরেশনের বকেয়া ভাড়া আদায়ের অভিযান

শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া মহানগরের সাতমাথা এলাকার সিটি কর্পোরেশনের মালিকানাধীন সপ্তপদী মার্কেট সংলগ্ন ফল মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর আলম। এসময় আভিযানিক দলে আরও ছিলেন সিটি কর্পোরেশনের হাট বাজার পরিদর্শক আব্দুল হাই এবং কর্পোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবক ও গার্ডবাহিনী। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত ফলমার্কেটের দশটি দোকানের মালিক ও ব্যবহারকারীদের ভাড়া পরিশোধের বিষয়ে সতর্ক বার্তা প্রদান করা হয়।
 
সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর আলম এবিষয়ে দৈনিক করতোয়াকে বলেন,অন্য ৯টি দোকানের মালিকদের আগামী সপ্তাহের সোমবার (৩রা আগস্ট) পর্যন্ত সময় বৃদ্ধি করে অঙ্গীকার নিয়ে দোকান বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীনের কাছে তারা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন এই মর্মে যে, সোমবারের মধ্যে মোট বকেয়ার নূন্যতম অর্ধেক ভাড়া পরিশোধ করবেন। প্রদানকৃত সময়ের মধ্যে বকেয়া ভাড়ার নূন্যতম অর্ধেক পরিশোধ না করলে সিটি কর্পোরেশন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।  এদিকে, পৌরসভার সময় থেকেই পরিত্যাক্ত ঘোষণা করা সমাগম মার্কেটে অবস্থঅনকারীরা সম্পূর্ণ অবৈধভাবে এবং নিজ ব্যবস্থঅপনায় অবস্থঅন করছেন। সিটি কর্পোরেশন তাদের নিকট থেকে কোন ভাড়া পরিত্যাক্ত ঘোষণার পর গ্রহণ করেনি এবং পৌরসভা করছে বলে আমার জানা নেই। তাদেরকে নিজ ব্যবস্থাপনায় মালামাল স্থানান্তর করতে এবং সরে যেতে আবারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ফলের দোকানগুলো থেকে সিটি কর্পোরেশন ১৩লাখের অধিক রাজস্ব পাওনা রয়েছে। আজকের অভিযানের সময় ১০নম্বর দোকানের লীজ গ্রহীতা মো: মতিনুর রহমান বিগত দশ মাসের বকেয়া ভাড়া বাবদ ভ্যাটসহ ৯১হাজার ৫শ’ ষাট টাকা পরিশোধ করেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই “বগুড়ার সমাগম মার্কেট পরিত্যক্ত ঘোষণার আড়ালে চলছে ভাড়া বাণিজ্য” খবর প্রকাশিত হয় । এছাড়াও, অনলাইন ওয়েব পোর্টালে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকপেজে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দৈনিক করতোয়া। 

 

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178220