এবি পার্টির আয় ২.২২ কোটি, ব্যয় ২.৩৩ কোটি টাকা

এবি পার্টির আয় ২.২২ কোটি, ব্যয় ২.৩৩ কোটি টাকা

২০২৫ পঞ্জিকা বছরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয় হয়েছে ২ কোটি ২২ লাখ ৭ হাজার ৭৩৩ টাকা। আর ব্যয় হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির আয়-ব্যয় হিসাব থেকে এসব তথ্য জানা গেছে। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি হিসাব জমা দেয়।

হিসাব বিবরণী অনুযায়ী, এবি পার্টির মোট আয় ছিল ২ কোটি ২২ লাখ ২৭ হাজার ৭৩৩ টাকা এবং মোট ব্যয় ছিল ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা। ফলে বছরের শেষে দলের ঘাটতি দাঁড়িয়েছে ১১ লাখ ৯ হাজার ৫৬৬ টাকা।

প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিকে দিতে হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178202