রাজকীয় সাজে অপু বিশ্বাস
করতোয়া বিনোদন : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নতুন এক রাজকীয় লুকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সম্প্রতি নিজের ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। রাজকীয় সাজে তোলা ছবিগুলো প্রকাশের পর থেকেই সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।

ছবিগুলোতে সোনালি রঙের মেটালিক শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী অলংকারে নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী। আভিজাত্যপূর্ণ সেই সাজে তাকে যেন রাজকীয় আবহে ধরা দিয়েছে। তার চোখের চাহনি, অভিব্যক্তি ও স্টাইল ভক্তদের নজর কাড়ে।
এই লুকের পেছনে যাঁরা কাজ করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অপু বিশ্বাস। ছবির ক্যাপশনে স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রশংসা করে তিনি লিখেছেন, ‘আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।’

নিজের এই রূপান্তরের অনুভূতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অপু লিখেছেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178183