খুলনায় লেক থেকে মাদ্রাসা শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার
খুলনায় সোয়েব (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে মহানগরীর ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোডের বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মোল্লা বলেন, সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত।