অস্ত্রের মজুত নিয়ে আবারও ট্রাম্পকে সতর্ক করলেন ড্যান কেইন

অস্ত্রের মজুত নিয়ে আবারও ট্রাম্পকে সতর্ক করলেন ড্যান কেইন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গোলাবারুদের বর্তমান মজুত ইরানে সামরিক অভিযানকে প্রভাবিত করতে পারে বলে মনে করেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তিনি।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে যে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় এক-তৃতীয়াংশ এবং থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ব্যবহার করেছে। 

সংস্থাটির হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ২ হাজার ৩৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে ৭৫৯ থেকে ৮২৭টির মধ্যে নেমে এসেছে। অন্যদিকে, যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ৪৫২টি থাড ইন্টারসেপ্টর ছিল। বর্তমানে অবশিষ্ট রয়েছে ২৩৪ থেকে ২৭৮টি। সূত্র : মিডল ইস্ট আই

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178174