নওগাঁর নিয়ামতপুরে বিষপানে আদিবাসী যুবকের মৃত্যু
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল গ্রামে দিলিপ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত দিলিপ গৈল গ্রামের শুকরার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দিলিপকে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জানা যায়, দিলিপ বিষপান করেছে। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে অ্যাম্বুলেন্সে তোলার সময়ই দিলিপের মৃত্যু হয়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178171