মার্কিন মিত্রদের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি আইআরজিসি’র

মার্কিন মিত্রদের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি আইআরজিসি’র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে সাহায্যকারী দেশগুলোকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘আগ্রাসনকারীকে সাহায্যকারী দেশগুলো যদি তাদের আচরণ সংশোধন না করে, তাহলে তারা কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে।’ হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আরো জোরদার করার ঘোষণাও দিয়েছে আইআরজিসি। 

বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালি আমাদের ভূখণ্ড এবং এর ওপর আইআরজিসি নৌবাহিনীর নাবিকদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগতকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’

এতে আরো বলা হয়, ‘যত দিন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষের অতিরঞ্জন, হুমকি ও এই অঞ্চলে সামুদ্রিক চলাচলে তাদের হস্তক্ষেপ অব্যাহত থাকবে, তত দিন এই কৌশলগত জলপথ খোলা হবে না।’ সূত্র : মিডল ইস্ট আই

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178168