দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক ভেঙে মরণ ফাঁদ

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক ভেঙে মরণ ফাঁদ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর মাদ্রাসা মোড় থেকে নিতাই বাজার পাকা সড়কে হাড়িপাড়া নামক স্থানে রাস্তাটি ভেঙে গেছে।

স্থানীয় ব্যক্তি নুরুল ইসলাম ও হামিদুল ইসলাম জানান, প্রায় ২ মাস আগে রাস্তাটি ভেঙেছে। ভেঙে যাওয়া রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভাঙা জায়গায় গাছের ছোট ডাল দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। যে কোন মুহূর্তে সেখানে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

তারা জানান ব্যস্ততম সড়কে ভাঙাটি দ্রুত সংস্কার প্রয়োজন। উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী বলেন, বিষয়টি কেউ তাকে জানায়নি। জনস্বার্থে ভাঙাটি দ্রুত সংস্কার করে দেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178129