মাদককারবারি উসনা বেগমের জামিন নামঞ্জুর

মাদককারবারি উসনা বেগমের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : এবার নতুন ধরনের ভারতীয় মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। নতুন এই মাদকদ্রব্য এস্কাফ সিরাপ ৫৮ বোতলসহ গ্রেফতারকৃত হাজতি আসামি উসনা বেগমের (৪৪) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।

হাজতি ওই আসামি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দীঘির পাড়ের মজিবর রহমানের স্ত্রী। গতকাল বুধবার বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার এই জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাত ১১টার দিকে চিলাহাটি হতে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস থেকে মহিলা যাত্রী ওই আসামি হাতে ব্যাগ নিয়ে নামলে র‌্যাব সদস্যরা তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় ৫৮ বোতল মাদকদ্রব্য এস্কাপ সিরাপ উদ্ধার ও উসনা বেগমকে গ্রেফতার করে।

এ ব্যাপারে র‌্যাব সদস্য এসআই জাহেদুল ইসলাম রেলওয়ে পাকসী জেলার সান্তাহার থানায় এই মামলা দারে করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. শাহজাদী লায়লা আরজুবান বানু।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178117