বগুড়ায় ৬টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৬টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং ওই মোটরসাইকেলগুলো উদ্ধার করে। আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে সদর থানায় আয়েজিত প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ জুলাই সদরের এরুলিয়া এলাকা থেকে খোরশেদ আলম নামে এক ব্যক্তির একটি মোটর সাইকেল চুরি হয়। এঘটনায় খোরশেদ আলম থানায় চুরি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয় সদর থানার এসআই আনিসকে। তিনি মামলার তদন্তকালে এক আসামিকে গ্রেফতার করে তার স্বীকারোক্তিতে খোরশেদ আলমের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এরপর এই মামলার সূত্র ধরে আরও ৬ জনকে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তিতে আরো ৫টি বিভিন্ন মডেলের চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উল্লেখ্য,এদের মধ্যে কেউ মোটর সাইকেল চুরি করে আবার কেউ চোরাই মোটরসাইকেল কিনে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, লাল মিয়া (২৪), মাসুম (২৬), লিটন (২২),রিফাত (২১), মিলন (২৫), মোহাম্মদ আলী (৩২) ও সানজিদ (২২)।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178111