দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ওই আদালত পরিচালনা করেন। মাদক সেবনকালে উপজেলার উত্তর মুরাদপুর গ্রাম থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের সাগরাইল আদর্শ গ্রামের রিপন বাবু (২০), বাগদোড় গ্রামের শাহাজান (২৪), খাট্টাউচনা গ্রামের আব্দুল হাকিম (৩১) ও জনি সাহা (২০)।

নবাবগঞ্জ থানার এসআই এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ বুধবার (২৯ জুলাই) তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178109