বগুড়া কারাগারের হাজতি আসামির মৃত্যু
স্টাফ রিপোর্টার : আরিফ নামে বগুড়া জেলা কারাগারের এক হাজতি আসামি মারা গেছে। কারাগারে অসুস্থ হওয়ার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৯ জুলাই) মারা যায়। নিহত আরিফ বগুড়া সদরের গোদারপাড়ার মো. বুলবুলের ছেলে।
বগুড়া কারাগারের জেলার নুরুল মুবীন বলেন, গতকাল মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে কারাগারে হাজিিত আসামি আরিফ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে এ্যাম্বুলেন্সে করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে জেলা প্রশাসনের একজন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে তার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। এরপর শজিমেক হাসপাতাল মর্গে তার লাশের ময়না তদন্তশেষে পরিবারের কাজে হস্তান্তর করা হয়। আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বলে হাসপাতালের মৃত্যুর সনদে বলা হয়েছে। এছাড়া ব্রংকাইটিস সমস্যাতেও ভুগছিল বলে জানা গেছে।সে চুরি মামলার আসামি ছিল। তার হাজতি নম্বর ছিল ৫০১৬/২৬।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178107