বগুড়ার মোকামতলায় যুবলীগ নেতা ফারুক মন্ডল গ্রেফতার

বগুড়ার মোকামতলায় যুবলীগ নেতা ফারুক মন্ডল গ্রেফতার

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় যুবলীগ নেতা ওমর ফারুক মন্ডলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি মোকামতলার লক্ষ্মীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক মন্ডলের বড় ছেলে। এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

আজ বুধবার (২৯ জুলাই) বেলা আড়াইটার দিকে মোকামতলা বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহিন জানান, ফারুক মন্ডলের বিরুদ্ধে থানায় একাধিক রাজনৈতিক মামলা আছে। তিনি দীর্ঘদিন পালাতক ছিলেন।

পুলিশের পক্ষ থেকে পরিচালিত বিশেষ অভিযানের গোপন সংবাদের তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের ওই কর্মকর্তা জানান। অপরদিকে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় একটি মহল মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178094