সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা
বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
নায়িকার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, মেঘলা মুক্তার অস্ত্রোপচার চলছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিবৃতিতে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চাওয়া হয়েছে। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অফিসিয়ালভাবে জানানো হবে।
মেঘলা মুক্তা ভারতের তেলেগু ভাষার চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-এর মাধ্যমে অভিনয় জগতে পরিচিতি পান। পরে দেশের চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন প্রযোজনায় কাজ করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178071