লক্ষ্মীপুরে মাটির নিচে মিললো ৩ মর্টার শেল

লক্ষ্মীপুরে মাটির নিচে মিললো ৩ মর্টার শেল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাইপলাইন স্থাপনের কাজে মাটি খুঁড়লে যুদ্ধে ব্যবহৃত ৩টি মর্টার শেল (রকেট সদৃশ্য) উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেয়ালের পূর্ব পাশ থেকে এসব উদ্ধার করা হয়। মর্টারশেলগুলো বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন শ্রমিক আ স ম আব্দুর রব কলেজের পূর্ব পাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন।

এসময় মাটি খুঁড়তেই রকেট সদৃশ্য বস্তুগুলো দেখা যায়। একপর্যায়ে তারা উপরে তুলে ছবি উঠায়। একপর্যায়ে সেগুলো পুনরায় মাটিতে পুঁতে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল টেপ দিয়ে চিহ্নিত করে তা নিরাপদে সরিয়ে নেয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, তিনটি রকেট সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178060