ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখেতে ট্রাম্প ও আমার লক্ষ্য এক : নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চিন্তাভাবনা ও লক্ষ্য সম্পূর্ণ এক বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকের কথা উল্লেখ করে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেন, বৈঠকটি চমৎকার ছিল। এটি তাদের মধ্যে হওয়া ‘অন্যতম সেরা বৈঠক’ বলেও পুনর্ব্যক্ত করেন তিনি। ট্রাম্পের সঙ্গে ‘চমৎকার’ বৈঠক, ইরান যুদ্ধ নিয়ে যা বললেন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে ‘চমৎকার’ বৈঠক, ইরান যুদ্ধ নিয়ে যা বললেন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে নিজের জোট ও সম্পর্ককে একটি ‘গ্রানাইটের দেয়াল’ হিসেবে বর্ণনা করে নেতানিয়াহু বলেন, এর কারণ হলো প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের একটি যৌথ প্রতিশ্রুতি রয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই না তেহরানের এই উগ্রপন্থি শাসকগোষ্ঠীর হাতে পারমাণবিক অস্ত্র থাকুক, যা প্রতিটি আমেরিকানকে হুমকি দেবে, বিশ্বের শান্তিকে বিঘ্নিত করবে এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করবে।
হোয়াইট হাউসের বৈঠকের মূল বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমাদের লক্ষ্য এক এবং এটি অর্জিত হবেই-তা কূটনৈতিক পন্থাতেই হোক কিংবা অন্য কোনও উপায়ে। তবে আমরা উভয়েই এই লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178033