বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গাতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হন। 

আজ বুধবার (২৯ জুলাই) ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামের সোহেল রানা শ্বশুর বাড়ি থেকে ছোট ভাই রাব্বীকে নিয়ে নিজ বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে বতুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় সোহেল রানা ঘটনাস্থলের নিহত হন এবং তার ছোট ভাই রাব্বী আহত হন। আহত রাব্বীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের কারণে সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহেল রানার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/178024