বগুড়ার মোকামতলায় মাইক্রোবাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

বগুড়ার মোকামতলায় মাইক্রোবাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় মাইক্রোবাসের ধাক্কায় রেবেকা বেগম (৪৮) নামে এক নারী শ্রমিকের ঘটনা স্থলেই মৃত্যু হয়।

রেবেকা বেগম মোকামতলা উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯ টায় ঢাকা রংপুর মহাসড়কে স্থানীয় চকপাড়া কাগইল মোড় নামের স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, রেবেকা সড়ক পারাপারের সময় বগুড়াগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত রেবেকা স্থানীয় একটি ইট ভাটায় নারী শ্রমিক ছিলেন।

কুন্দালহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং মাইক্রোবাসকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177976