বগুড়ায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকা থেকে বার্মিজ চাকুসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সদর ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপন (২৪) সদরের ফাঁপড় গ্রামের ধলু মন্ডলের ছেলে।
সদর ফাঁড়ির এসআই শামীম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর একটার দিকে চকসুত্রাপুর চামড়া গুদাম সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চলছিল। এসময় একটি রিকশা থামানো হলে যাত্রী রিপন পালানোর চেষ্টা করে।
তখন তাকে আটক করে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কোমরে প্যান্টের ভিতর থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177967