বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি

বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বচনের তফসিল ঘোষণা না করা হলেও বগুড়ার আদমদীঘি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাওয়া লেগেছে। আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষ করে বর্তমানে সরকারে থাকা বিএনপির প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থী নিজেদের জানান দিতে ঈদুল আযহার আগে থেকেই নিজেদের ছবি সম্বলীত রঙ্গিন পোস্টার ও লিফলেট বিতরণ এবং দোয়া চেয়ে চা-দোকান ও গ্রামাঞ্চলে গণসংযোগ শুরু করেন।

এবার রাজনৈতিক প্রতিকে নির্বাচন না  হওয়ায় সম্ভাব্য চেয়ারম্যান পদের প্রার্থীরা নিজেদের জনপ্রিয়তা যাচাই করছেন। তবে জামায়াতে ইসলামী থেকে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে এখনও কোন প্রার্থীর নাম ঘোষণা করেননি।

আদমদীঘি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য বিএনপির প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে এবং প্রচারনায় নেমেছেন তারা হলেন, বিএনপির শেখ রফি আহমেদ আচ্চু, কামরুল হাসান খন্দকার মধু, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম খান লিখন, আব্দুর রহিম মন্ডল, দেলোয়ার হোসেন ছানা, রেজাউল করিম বাপ্পি, আকবর আলী খান, সতন্ত্র হিসেবে ফেরদৌস আলী, জাপার আবু রায়হান খন্দকার রিটু।

চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের পক্ষে আগাম ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। আবার অনেকেই চা দোকান ও গুরুত্বপুর্ন স্থানে আড্ডায় বসে সম্ভাব্য প্রার্থীরা তাদের গুনাগুন সম্পর্কে জানান দিতেও ভুল করছেন না। তবে বিএনপি দলীয় ভাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় ভাবে কারো নাম ঘোষণা করেনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177960