শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত পাঁচজনকে শনাক্ত করা হলেও তারা পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলার গজিনী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল।
বিজিবি জানিয়েছে, মাদক পাচারের ঘটনায় পাঁচজন জড়িত রয়েছেন। তারা বর্তমানে পলাতক।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। আন্তর্জাতিক সীমান্ত নিরাপদ রাখতে বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।