ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ৮ সদস্যের একটি আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের ভোটে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হন। এছাড়া শহীদ শরিক ওসমান হাদিকে সংগঠনের আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহকে নিয়ে আংশিক কমিটি গঠন করা হয়।

এছাড়া সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও যোগ্য সদস্যদের মূল্যায়নের লক্ষ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে জি এ সাবিরকে এবং সদস্য সচিব করা হয়েছে মাসুদুর রহমান আদনানকে। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাফিন শাররাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনকে আরও আদর্শিক, গণমুখী ও কার্যকর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বাড়ানো এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177886