বগুড়ায় ব্যাংক কর্মকর্তার জেল ও জরিমানা, চাকরি দেওয়ার নামে প্রতারণা

বগুড়ায় ব্যাংক কর্মকর্তার জেল ও জরিমানা, চাকরি দেওয়ার নামে প্রতারণা

কোর্ট রিপোর্টার : চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা মামলায় বগুড়ায় কৃষি ব্যাংকের নজিবুর রহমান রকি নামের এক কর্মকর্তার সাড়ে ৩ মাসের জেল ও ৭ লাখ টাকা প্রদানের আদেশ দিয়েছেন আদালত। বগুড়া যুগ্ম দায়রা জজ অষ্টম আদালতের বিচারক শামীমা খাতুন আজ সোমবার (২৭ জুলাই) এই রায় দেন।

নজিবুর রহমান রকি বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালি এলাকার নজির হোসেন মাস্টারের ছেলে। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক গাজিপুরের কালিয়াকৈর শাখায় কর্মরত আছেন। মামলা সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জের গুজিয়া এলাকার এমরান আলীকে ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে ২০২২ সালে ৭ লাখ টাকা নেন। টাকার বিপরীতে চেক প্রদান করে।

এরপর চাকরি না দিয়ে তালবাহানা করতে থাকেন। টাকা ফেরত চাইলে উল্টো হুমকি-ধমকি দেন। রকির দেওয়া চেক নিয়ে ব্যাংকে গেলে চেক ডিজঅনার হলে এক পর্যায়ে সাজেদুর রহমান সিজু বাদি হয়ে ২০২৪ সালে ২০ জুন আদালতে মামলা করেন।

মামলা স্বাক্ষি প্রমাণ শেষে আজ সোমবার (২৭ জুলাই) আদালত এই রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি শরিফুল ইসলাম হিরা। তিনি এ তথ্য জানিয়ে বলেন, আসামির সাড়ে ৩ মাস কারাদন্ড ও সমুদয় টাকা প্রদানের রায় দিয়েছেন আদালত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177870