বগুড়ার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, দইয়ের মান সনদ না থাকায়

বগুড়ার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, দইয়ের মান সনদ না থাকায়

স্টাফ রিপোর্টার: বগুড়ার চারমাথা এলাকায় বিএসটিআইয়ের মান সনদ ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে দই বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বগুড়া জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের মান সনদ ব্যতিরেকে, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ, মূল্য এবং ওজন উল্লেখ না করে খোলা পরিবেশে ‘ফার্মেন্টেড মিল্ক’ বা দই বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকার

লাবানুন চিনিপাতা দই-কে ২৫ হাজার টাকা, এশিয়ান দই অ্যান্ড সুইটস-কে ১০ হাজার টাকা, বেস্ট কোয়ালিটি দইমিষ্টি-কে ১০ হাজার টাকা এবং এস কে সুপার-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আজাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান ও তুষার সাহা। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংস্থার সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177862