নানা আয়োজনে বিএনপিএ’র ৪৯তম জন্মদিন পালন

নানা আয়োজনে বিএনপিএ’র ৪৯তম জন্মদিন পালন

 গত ২৪ জুলাই, শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক এসোসিয়েশন (বিএনপিএ)’র ৪৯তম জন্মদিন। ১৯৭৮ সালের ২৩ জুলাই সংগঠনটির পথচলা শুরু হয়। এদিন ঢাকা জিপিও’র কমিটি কক্ষে সকাল ১০ টায় ডাকটিকিট নিলাম দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সাড়ে ছয়টার দিকে শুরু হয় ফিলাটেলিক সেমিনার এবং সেমিনার শেষে কেক কাটা হয় জন্মদিনের বিশেষ কেক। সারাদিন উৎসাহ-উদ্দীপনার সাথে সংগ্রাহকগণ আমাদের সাথে যুক্ত ছিলেন। অনুষ্ঠানমালায় বিএনপিএ’র সভাপতি প্রফেসর ড. আব্দল্লাহ আল শাফি মজুমদার, সদ্য অতীত সভাপতি ও চিফ প্যাট্রন প্রফেসর ড. কাজী শরীফুল আলম, সহ সভাপতিদ্বয় আমিনুল হক মল্লিক ও সেলিম রহমান, সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান সহ অধিকাংশ নির্বাহী পরিষদ সদস্য উপস্থিত ছিলেন। শীর্ষক ফিলাটেলিক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট ফিলাটেলিস্ট মান্নান মাশহুর জারিফ।

সেমিনার শেষে সম্মানিত বক্তার হাতে ক্লাবের পক্ষ থেকে একটি ক্রেস্ট তুলে দেন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। সারাদিনের আয়োজনে যুক্ত থেকে বিভিন্ন সংগ্রাহক সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আমাদের অনুষ্ঠানমালার ঔজ্জ্বল্য বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে পিএসবি সাবেক সভাপতি আকবর হুসাইন, সহ- সভাপতি এ জেড এম আখলাকুর রহমান, সহ-সভাপতি সামসুল আলম নাাদিম (ওডিসিএস), পিএবির সহ- সভাপতি লস্কর ইফতেখার হোসেন, ডিপিসির সহ- সভাপতি ড. আতাউল কাদির, ডিপিসির সধারণ সম্পাদক তানভীর আহমেদ অন্যতম। খবর বিজ্ঞপ্তির। সতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177817