হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, হাওরাঞ্চলসহ দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার। বিশেষ করে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কী ধরনের সমস্যা আছে সেসব নিয়ে আমরা এসব এলাকার শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত নিচ্ছি। মতামতগুলো নিয়ে এসব এলাকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জ পিটিআইয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় ফিডিং কর্মসূচির অনিয়ম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফিডিং কর্মসূচিতে যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় তবে শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ফিডিং কর্মসূচির আওতায় যে ৫ ধরনের খাবার রয়েছে তা বিতরণে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177803