বগুড়ায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা মো. আজমল হক সাদীর (৬২) নিখোঁজের দুইদিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সরলপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন, তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। রিপোর্ট প্রস্তুতের সময় তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার মৃত্যুর ব্যাপারে পরিবারের কোন অভিযোগ নেই। লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177775