রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানা পুলিশ রবিবার বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

সোমবার (২৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- রেদওয়ান, মো. আশরাফ, নজরুল ইসলাম জুয়েল, মুহিদ, সামি, মো. মিজানুর রহমান, আল আমিন শেখ, নাজমুল, কে এম সালাউদ্দিন বাবলু, মো. সুমন ভূইয়া, মো. সুজু মিয়া ও ফাহিম হাওলাদার।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177767