ঠাকুরগাঁওয়ের হরিপুরে চায়না দুয়ারি কারেন্ট জাল বিনষ্ট
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে তোররা সাতাহাজরা গ্রামের বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২৭টি অবৈধ চায়না দুয়ারি কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে উপজেলা পরিষদে এনে আমাই দীঘির পাড়ে জনসমক্ষে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। গত বৃহস্পতিবার বিকেলে ওই বিলে উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
হরিপুর উপজেলা মৎস্য অফিসার রাকিবুল ইসলাম বলেন, অবৈধ চায়না দুয়ারি কারেন্ট জালে দেশীয় ছোট প্রজাতির মাছ নির্বিচারে আটকা পড়ে মারা যায়, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকির কারণ। শুধু মাছেই নয়, এই জালে সাপ, ব্যাঙ, কাঁকড়া ও কুচিয়াসহ জলজ প্রতিবেশের অন্যান্য বিপন্ন প্রাণিও আটকা পড়ে অকালে প্রাণ হারায়। এটি আমাদের সামগ্রিক জীববৈচিত্র্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177731