ক্যাসেমিরোর অভিষেকে সুয়ারেজের গোলে জয় মায়ামির 

ক্যাসেমিরোর অভিষেকে সুয়ারেজের গোলে জয় মায়ামির 

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির ম্যাচে ঘটে যাওয়া এক ঘটনায় উদ্বেগ তৈরি হয় মাঠভর্তি দর্শকের মধ্যে। বল দখলের লড়াইয়ে মন্ট্রিলের এফ্রেইন মোরালেসের সঙ্গে আকাশে ওঠার সময় মাথায় গুরুতর আঘাত পান মায়ামির মেক্সিকান ফরোয়ার্ড হেরমান বারতেরামে। সংঘর্ষের পর তিনি মাঠেই নিথর হয়ে পড়ে থাকলে দু’দলের খেলোয়াড়রা দ্রুত চিকিৎসাকর্মীদের ডাকেন। দীর্ঘ সময় মাঠে চিকিৎসা দেয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়।

এদিকে, ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো অভিষেক ম্যাচেই মাঝমাঠে অভিজ্ঞতার ছাপ রেখেছেন। পুরো ম্যাচে তিনি রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রতিপক্ষের আক্রমণ ভাঙার পাশাপাশি বল নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা পালন করেন। অন্যদিকে, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি টানা দ্বিতীয় ম্যাচে মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে খেলার পর তাকে বিশ্রাম দেয়া হয়েছে। একই কারণে আর্জেন্টিনার আরেক মিডফিল্ডার রদ্রিগো ডি পলও এই ম্যাচে খেলেননি।

এমএলএস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহের অল-স্টার ম্যাচে অংশ নেয়া মেসির জন্য বাধ্যতামূলক নয়। সতীর্থের প্রতি সমর্থন জানিয়ে গোল উদ্যাপনের সময় সুয়ারেজ বারতেরামের জার্সি তুলে ধরেন এবং গোলটি তাকে উৎসর্গ করেন। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা সুয়ারেজ টানা তিন ম্যাচে নিজের ষষ্ঠ গোলটি করলেন।

এই জয়ে ইন্টার মায়ামির জয়রথ আরও দীর্ঘ হলো। টানা ষষ্ঠ ম্যাচে জিতে তারা ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা ন্যাশভিলের মাত্র দুই পয়েন্ট পেছনে অবস্থান করছে। ফলে শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গুইলারমো হোয়োস জানান, বারতেরামে সচেতন আছেন এবং শঙ্কামুক্ত। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177653