জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচনে আবু বক্কর সভাপতি ও সম্পাদক শামীম কাদির

জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচনে আবু বক্কর সভাপতি ও সম্পাদক শামীম কাদির

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাচনে বাংলাভিশনের আবু বক্কর সিদ্দিক সভাপতি এবং  ডিবিসি নিউজ, বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক করতোয়া প্রতিনিধি শামীম কাদির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২৫ জুলাই) জয়পুরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ২৯ ভোট পেয়ে বিজয়ী হন আবু বক্কর সিদ্দিক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সংগ্রামের মাশরেকুল আলম পান ১৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন শামীম কাদির। তার প্রতিদ্বন্দ্বী একাত্তর টিভির মোয়াজ্জেম হোসেন পান ১৩ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন: সহ-সভাপতি: সোহেল আহমেদ লিও (এসএ টিভি ) ও তানভিরুল ইসলাম রিগ্যান (দৈনিক ভোরের দর্পণ) সহ-সাধারণ সম্পাদক: আবু মুসা (দৈনিক মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ: ইসমাইল হোসেন (দৈনিক যায়যায়দিন)।

লাইব্রেরী সম্পাদক: জাহিদুল ইসলাম (দৈনিক আজকের বসুন্ধরা), দপ্তর সম্পাদক: মিলন রায়হান (মোহনা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোয়ান্নাফ হোসেন শিমুল (দৈনিক চাঁদনী বাজার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শীতল চন্দ্র (বিজয় টিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন দৈনিক আজকের পত্রিকার আতাউর রহমান ,দৈনিক তৃতীয় মাত্রার পুলক সরকার এবং দৈনিক আলোর বার্তার রুহুল আমিন। নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার এড. আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177635