রংপুরের হারাগাছে মাদক, ক্যাসিনোসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৬
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরে আরপিএমপি পুলিশের পৃথক অভিযানে মাদক, অনলাইনে ক্যাসিনো জুয়া খেলা, চুরিসহ বিভিন্ন মামলায় এক নারীসহ ছয়জন গ্রেফতার হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) ছয়জনকেই মাদক ও সাইবার সুরক্ষা আইনে পৃথক পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- রংপুর সিটির বেনুঘাট ময়নাকুটি দালালিপাড়ার মারিফা হক মিম মিমি(৩১), একই এলাকার দুলাল মিয়া সাদ্দাম(৩২), চান্দকুটি পশ্চিমপাড়ার রিয়াজুল ইসলাম বাবু(২২), গজঘন্টা উত্তর টেনপাড়ার মাসুদ মিয়া (৩৫), কাউনিয়া উপজেলার হারাগাছ পূর্ব মিয়াপাড়ার মো: হাসান মিয়া(২৮), জয় বাংলা বাজারের শাহরিয়ার রহমান স্বাধীন(২২)।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মাদক, অনলাইনে জুয়া খেলা, চুরিসহ বিভিন্ন মামলায় আটক ছয়জনকে শনিবারে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177606