কলকাতায় বিক্ষোভে মমতা, পুলিশের সঙ্গে তৃণমূলের ধস্তাধস্তি

কলকাতায় বিক্ষোভে মমতা, পুলিশের সঙ্গে তৃণমূলের ধস্তাধস্তি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার কলকাতার পদ্মপুকুরে আয়োজিত ওই বিক্ষোভ কর্মসূচির প্রস্তাবিত মিছিলের অনুমতি না দেননি কলকাতা হাইকোর্ট।

এরপরেও পূর্বে ঘোষিত এই কর্মসূচি অনুষ্ঠিত হলে সেখানে পুলিশ ও তৃণমূলের কালিঘাট গোষ্ঠীর সমর্থকদের মধ্যে ধস্তাধস্তিতে উত্তেজনা সৃষ্টি হয়।
বিক্ষোভ ছত্রভঙ্গ করার সময় পুলিশ বেলেঘাটা কেন্দ্রের বিধায়ক কুণাল ঘোষ এবং ছাত্রনেতা বৈশ্বনার চট্টোপাধ্যায়কে আটক করে। এর পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত বিক্ষোভস্থলে পৌঁছান। পরে তিনি স্কুটারে করে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে যান।

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কালিঘাট গোষ্ঠী, দলের যুব সংগঠন ও আইটি সেলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের পরিকল্পনা ছিল পদ্মপুকুর থেকে সিআইটি রোড হয়ে মৌলালি পর্যন্ত একটি মিছিল করার। তবে পুলিশ পূর্বে দেওয়া অনুমতি প্রত্যাহার করলে আয়োজকরা কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন। আদালত শেষ পর্যন্ত ওই মিছিলের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177599