চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টাকৃত ৭ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টাকৃত ৭ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে গতকাল শুক্রবার বিএসএফ যে ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে, বিজিবি’র দৃঢ় ও কঠোর বাধার মুখে রাতের আঁধারে তাদের ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। গতকাল শনিবার দুপুরে বিজিবি জানায়, ওই ৭ জনকে আর সীমান্তে ভারতীয় ভূখন্ডের দেড়শ’ গজের মধ্যে দেখা যাচ্ছে না।

বিজিবি জানায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় চাঁড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ২১৯/২৪ আর এর কাছ দিয়ে বিএসএফ ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জনকে (পুরুষ)  বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে।

খবর পেয়ে চাঁড়ালডাঙ্গা বিওপির টহলদল ঘটনাস্থলে পৌঁছে ওই ৭ ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশের ৫০ গজের মধ্যে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। তৎক্ষণাৎ বিজিবি ওই ৭ ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম দুপুরে বলেন, ওই ৭ জনকে নিকটবর্তী সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে ভারতীয় মূল ভূখন্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালায় বিজিবি।

উল্লেখ্য, এ নিয়ে বিএসএফ গত ৪জুন থেকে ৬ দফায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ৮৩ জনকে বাংলাদেশের ভেতের পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177595