আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা ও নৈতিকতার শিক্ষা দিয়ে পরিবার থেকে প্রস্তুত করতে হবে: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা ও নৈতিকতার শিক্ষা দিয়ে পরিবার থেকে  প্রস্তুত করতে হবে: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

মানুষের হলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২৫ জুলাই,২০২৬, শনিবার, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন ( জুলাই ২০২৬)” । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। 

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ  প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন,আজকের প্রোগ্রামটা খুবই ভালো একটি উদ্যোগ। আমরা ভাবি সমাজ পরিবর্তন করবো, সমাজ পরিবর্তন করতে যা যা লাগে তার মধ্যে আজকের উদ্যোগও একটি। এই জন্য আমি ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই। আজকে এখেনে যারা মাইন্ড কোচ আছেন এবং ডা মেছবাহ   সহ সমাজের জন্য আপনারা যারা কাজ করে যাচ্ছেন আমি সবাইকে এপ্রিশিয়েট করি। 

তিনি ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির প্রশংসা করে বলেন ,’আমি চাইব এরকম একটি বই আমার লাইব্রেরি তে থাকুক। তিনি আরো বলেন, বই এর কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে যা মানুষ আসলে চিন্তা করবে না, “চিন্তা আমার শত্রু নয়” যা ডক্টর মেজবাহর স্টেটমেন্ট। এইটা আমরা কয়জন ভাবি। আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম হয়না, খাওয়া দাওয়া হয় না। চিন্তা যে আমাদের শত্রু নয় এটা বড় একটা ফীলিং এর বিষয়। এই বইটিকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে এক দারুন সূচনা হবে। 

তিনি বলেন, ব্যাধিই সংক্রামক… স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছুও যে শেখা যায় এই বিষয়টা আমরা ভুলেই গেছি। যদি আমাকে ভালোবাসি, নিজেকে রিয়ালাইজ করি; আমি যদি মনে করি ‘আই ক্যান ডু ইট” তাহলে আমরা আসলেই কাজটি  করতে পারব। এ জন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করাটা জরুরি। 

তিনি আরো বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা দিয়ে ও নৈতিকতার শিক্ষা দিয়ে, পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে  প্রস্তুত করতে হবে। তিনি বলেন সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না যদি না আমরা নিজেরা যে যার জায়গা থেকে পরিবর্তন হই। “ 

অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ব্যারিস্টার রেদওয়ান হোসেন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশা ও ক্ষেত্রের ব্যক্তিবর্গ, লেখক, মাস্টার কোচ এবং অংশগ্রহণকারীরা ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177588