গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা গতকাল বৃহস্পতিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত মাহাদী হাসান জিহাদ(১৪) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়া এলাকার আবু মূসা মন্ডলের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা গজিয়াপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বৃদ্ধা মা ও মেয়ে বসবাস করে। অভিযুক্ত কিশোরের পরিবার তার প্রতিবেশী হওয়ার সুবাদে দুই বাড়ির সদস্যদের মধ্যে নিয়মিত যাতায়াত ছিল। গত রোববার সকাল পৌনে ১০টায় জিহাদ শিশুটিকে পেয়ারা পেড়ে দেওয়ার কথা বলে হাসান জিহাদ শিশুটিকে ধর্ষণকরে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177488