ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের ছোবলে এক জনের মৃত্যু
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের ছোবলে লিপি আক্তার(৩৫)নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলারর তালডাঙ্গী গ্রামে। মৃত লিপি আক্তার ওই গ্রামের শরিফের স্ত্রী।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, রাতে ঘুমন্ত অবস্থায় লিপি আক্তারকে বিষধর সাপ কামড় দিলে সে চিৎকার দেয়। তাকে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177477