দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২৪ জুলাই) মডার্ণ মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দিনাজপুর শহর শাখা সভাপতি মো: মাসুদ রানা ও হাবিপ্রবি শাখা সভাপতি মো: রেজওয়ানুল ইসলাম। মিছিল ও সমাবেশে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177472