বগুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রেনের ধাক্কায় মন্তাসির রহমান তাওহীদ নামে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরতলীর সাবগ্রাম রেলগেটসংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ ওই এলাকার মিজানুর রহমান শিমুলের ছেলে। শিমুল বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি।

স্থানিয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সাবগ্রাম রেলগেটের অদূরে মাস্টারপাড়া এলাকায় শিশু তাওহীদ রেল লাইনের পাশে খেলছিল। এসময় ট্রেনের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো.বাবলুর রহমান এ তথ্য  নিশ্চিত করে বলেন, সান্তাহার থেকে পঞ্চগড়গামী ‘দোলনচাঁপা’ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শিশুটি মারা যায়। শিশুটিকে ধাক্কা দেয়ার আগে ট্রেন চালক কয়েকবার হুইসেল দেন। কিন্ত শিশুটি তা বুঝতে পারেনি।

হইসেল বুঝতে না পারায় ট্রেনের সাথে ধাক্কা খায় শিশুটি। পরে ওই হাসপাতালে শিশুটি মারা যায়। তিনি আরো জানান, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177467