যমুনা গ্রুপে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ ‘অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিএ অথবা এমবিএম ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | যমুনা গ্রুপ |
| বিভাগের নাম | অ্যাকাউন্টস |
| পদের নাম | অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী - পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | এমবিএ অথবা এমবিএম (অ্যাকাউন্টিং) |
| অভিজ্ঞতা | ১৫ বছর |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | সর্বনিম্ন ৪০ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ২৩ জুলাই ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন যমুনা গ্রুপ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177450