রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেফতার

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : মেট্রোপলিটন তাজহাট পুলিশ গত বুধবার রাতে মিঠাপুকুর থানার বৈরাগীগঞ্জ এলাকা থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও বাবা-ছেলেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পীরগঞ্জ থানার মকিমপুর এলাকার দুলাল মিয়া (৪০) ও তার ছেলে রাকিব মিয়া (২০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে তাজহাট থানা পুলিশ মিঠাপুকুর থানার বৈরাগীগঞ্জ এলাকা থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে নিবন্ধনকৃত ইয়ামাহা ও নিবন্ধনবিহীন পালসার মোটরসাইকেল রয়েছে।

মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং চোরচক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177400